বিশুদ্ধ কুরআনপাঠ প্রতিযোগিতা
১৪৪৮ হিজরী
নিয়মাবলী, যোগ্যতা ও শর্তাদি
📖 প্রতিযোগিতার বিবরণ ও উদ্দেশ্য
এই প্রতিযোগিতা শুধুমাত্র জেনারেল শিক্ষিত প্রাপ্তবয়স্ক ভাইদের জন্য উন্মুক্ত (ন্যূনতম বয়স ১৬ বছর)। আমাদের মূল লক্ষ্য হলো যারা কখনো মাদ্রাসায় পড়ার সুযোগ পাননি, তাদের উৎসাহিত করার মাধ্যমে তাজবীদ ও মাখারিজের ভুলগুলো দূর করে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানো।
📍 ভেন্যু ও গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- 📅 প্রাথমিক বাছাই (ভাইভা):২১শে জুলাই, বিকাল ৫:০০ টা
- 📅 চূড়ান্ত পর্ব:৩০শে জুলাই
- 📍 ভেন্যু:হেরিটেজ হাইটস এন্ড ব্যাংকুয়েট হল, মেট্রোপলিটন মার্কেট (২য় তলা), সুবহানীঘাট, সিলেট।
👥 প্রতিযোগিতার বিভাগ (গ্রুপ) ও সিলেবাস
বাছাই পর্বে (২১শে জুলাই) ভাইভার মাধ্যমে প্রতিযোগীদের তিলাওয়াত যাচাই করে তাদের নিম্নোক্ত দুটি গ্রুপে ভাগ করা হবে। উভয় গ্রুপের জন্য পরীক্ষার সকল কার্যক্রম নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক বিভাগ
المبتدئ (Al-Mubtadi)যারা দেখে দেখে কুরআন তিলাওয়াত করতে পারেন, কিন্তু তাজবীদ ও মাখারিজের উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ ও সংশোধনের সুযোগ রয়েছে।
দক্ষ বিভাগ
الماهر (Al-Mahir)যারা দেখে দেখে বিশুদ্ধভাবে এবং সুন্দর তাজবীদের সাথে কুরআন তিলাওয়াতে পারদর্শী। উচ্চ দক্ষতাসম্পন্ন কুরআন পাঠকারীরা এই বিভাগের অধীনে অংশগ্রহণ করতে পারবেন।
⚠️ বি: দ্রঃ শুধুমাত্র দেখে দেখে তিলাওয়াত করতে হবে, মুখস্থ করার প্রয়োজন নেই।
🏆 পুরস্কার ও সম্মাননা
১ম পুরস্কার
- • কুরআনুল কারীমের তাফসীর
- • ইসলামি ফিকহ
- • নগদ ৭,০০০/-
(সাথে ইসলামিক বই এবং বিশেষ হাদিয়া, ইত্যাদি)
২য় পুরস্কার
- • কুরআনুল কারীমের তাফসীর
- • নগদ ৫,০০০/-
(সাথে ইসলামিক বই এবং বিশেষ হাদিয়া, ইত্যাদি)
৩য় পুরস্কার
- • কুরআনুল কারীমের তাফসীর
- • নগদ ৩,০০০/-
(সাথে ইসলামিক বই এবং বিশেষ হাদিয়া, ইত্যাদি)
🎖️ অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে বিশেষ সান্ত্বনা পুরস্কার।
✅ অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলী
ন্যূনতম বয়স
ন্যূনতম বয়স ১৬ বছর হতে হবে।
ব্যাকগ্রাউন্ড
জেনারেল ব্যাকগ্রাউন্ডের পুরুষ হতে হবে।
তিলাওয়াত দক্ষতা
দেখে কুরআন তিলাওয়াতে সক্ষম হতে হবে।
❌ যারা অংশগ্রহণ করতে পারবেন না:
- • যাদের বয়স ১৬ বছরের কম।
- • মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডসম্পন্ন ব্যক্তি (জেনারেল ব্যাকগ্রাউন্ড ব্যতীত)।
- • সাবলীলভাবে কুরআন দেখে তিলাওয়াত করতে না পারা ব্যক্তি।
- • হাফিজে কুরআন (যাঁরা সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছেন)।
- • নারী (শুধুমাত্র পুরুষ প্রতিযোগীদের জন্য উন্মুক্ত)।
🛤️ অংশগ্রহণের ধাপসমূহ
রেজিস্ট্রেশন
এবারের প্রতিযোগিতার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে।
টোকেন সংগ্রহ
রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন টোকেন অবশ্যই ডাউনলোড/সংগ্রহ করতে হবে এবং পরীক্ষার সময় ঐ টোকেন সাথে নিয়ে আসতে হবে।
বাছাই পর্ব (ভাইভা)
২১শে জুলাই বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বাছাই পর্বে প্রতিযোগীদের ভাইভার পর তাদের দুটি বিভাগে ভাগ করা হবে— 'দক্ষ' (الماهر) এবং 'প্রাথমিক' (المبتدئ)। সুনির্দিষ্ট নির্দেশনা ওয়েবসাইট অথবা এসএমএস (SMS)-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিশেষ ফ্রি প্রশিক্ষণ
'প্রাথমিক' (المبتدئ) বিভাগের জন্য দক্ষ প্রশিক্ষক দ্বারা ২২শে জুলাই থেকে ২৭শে জুলাই পর্যন্ত ৫ দিনব্যাপী একটি বিশুদ্ধ কুরআন পাঠের ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমেই প্রতিযোগিতায় চূড়ান্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 'দক্ষ' (الماهر) বিভাগের জন্য এই প্রশিক্ষণ ঐচ্ছিক।
চূড়ান্ত পর্ব
৩০শে জুলাই নির্ধারিত ভেন্যুতে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বাছাইকৃত প্রতিযোগীদের তিলাওয়াত মূল্যায়নের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।
📍 ভেন্যু সংক্রান্ত তথ্য ও নিয়মাবলী
পরীক্ষার সকল কার্যক্রম হেরিটেজ হাইটস এন্ড ব্যাংকুয়েট হল (মেট্রোপলিটন মার্কেট, ২য় তলা, সুবহানীঘাট, সিলেট)-এ অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের ভেন্যুর শৃঙ্খলা ও শালীনতা বজায় রাখতে হবে।
⚖️ কর্তৃপক্ষের সিদ্ধান্ত: প্রতিযোগিতার তিলাওয়াত মূল্যায়ন, বিভাগ বণ্টন এবং সামগ্রিক ফলাফলের ক্ষেত্রে বিধি মোতাবেক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, ইনশা আল্লাহ।
আয়োজনে: এসো কুরআন শিখি
রেজিস্ট্রেশন সহ যেকোনো প্রয়োজনে সরাসরি নিচের নাম্বারে যোগাযোগ করুন